রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ  আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারের হাসি-খুশি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের একটি দোকান থেকে শান্ত ইসলাম ( ১৭ ) নামের এক স্কুল ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। শান্ত জামিরতা কলেজপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে ও জামিরতা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, শান্ত লেখা পড়ার পাশাপাশি জামিরতা বাজারের ওই দোকানে কর্মচারি হিসাবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় কাজ শেষে মঙ্গলবার রাতেও সে ওই দোকানে ঘুমাতে যায়। আশপাশের দোকানদাররা জানায়, ঘুমানোর আগে গভির রাত পর্যন্ত বন্ধুদের নিয়ে দোকানের মধ্যে তাকে আড্ডা দিতে শোনা যায়। বুধবার সকালে বাজারের সব দোকান খোলা হলেও শান্তকে দোকান খুলতে না দেখে আশপাশের দোকানদাররা তাকে ডাকাডাকি করে। এ সাড়া না পেয়ে এক ব্যক্তি ওই দোকনের সাটার টেনে তুলে দেখতে পায় শান্তর লাশ দোকানের ধর্ণার সাথে ঝুলছে। তার চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসেতার লাশ নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এ দিন দুপুরে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায় লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতর মূল কারণ জানা যাবে। সে পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছেনা । এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...