শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি আলহাজ হেদায়েত আলী বাশুরী রচিত ‘ রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘শাহজাদপুর সাহিত্যমেলা’ সংগঠনের উদ্যোগে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা ডিগ্রি কলেজে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত ‘রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য মোহাম্মদ আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচক ছিলেন, কবি, সাহিত্যিক ও গবেষক খ,ম আসাদ, কবি গাজী শুকুর মাহমুদ, জামিরতা ডিগ্রি কলেজের প্রভাষক সাহেব আলী, কবি হাসান রেজা মানিক প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল জলিল ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান অনুষ্ঠানের শুরুতে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরী রচিত ‘রহমাতুল্লিল আলামিন’ কাব্যগ্রস্থটির মোড়ক উন্মোচন করেন এবং উপস্থিত অতিথিবৃন্দ কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীকে গুণীজন সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ঈমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...