শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহা প্রয়াণ দিবস শাহজাদপুরের কবিগুরুর রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে গতাকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান মো. আজাদ রহমান। সকালে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পর সকালে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক ও সঙ্গীতানুষ্ঠানের। এতে অংশগ্রহণ করে শাহজাদপুর উপজেলার প্রায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে অলোচনায় অংশগ্রহণ করেন, রবীন্দ্র গবেষক নাসিম উদ্দিন মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা পারভীন প্রমুখ। আলোচনাসভা ও পুরস্কার বিতরণী শেষে শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ রবীন্দ্র সংঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...