বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
গতকাল রোববার রাতে উপজেলার শেলাচাপড়ী পশ্চিমপাড় গ্রামের পূর্ব উত্তরপাড়া মহল্লার ‘মাশয়ারিল হারাম’ জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন বাঘাবাড়ী ঘাট শাখার সভাপতি আলহাজ্ব আঃ মান্নান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইসলামী জালসায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন- আলহাজ্ব মাওলানা মোঃ মোখলেছুর রহমান বাঙালি ছাহেব-কুষ্টিয়া। উক্ত ইসলামী জালসায় অন্যান্যের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন শাহজাদপুরের দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম কাজী আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আলী আকবর ছাহেব, পীরজাদা মাওঃ মোঃ শফিকুল ইসলাম নূরী আল কাদরী ছাহেব-দ্বাবারিয়া ও মাশয়ারিল হারাম মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওঃ মোঃ আমিনুল ইসলাম ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। ওয়াজ শেষে করোনা ভাইরাস থেকে রক্ষায় এবং দেশবাসী ও সমগ্র মুসলিম জাহাণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন- আলহাজ্ব মাওলানা মোঃ মোখলেছুর রহমান বাঙালি ছাহেব। মোনাজাত শেষে নেওয়াজ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সালাম, হাফেজ মোঃ সজীব আহমেদসহ ধর্মপ্রাণ মুসুল্লীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...