রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়নে চলতি অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতাভূক্ত ৪৬ টি উন্নয়ন প্রকল্পের কাজ জোরেশোরে এগিয়ে চলছে। এ সব প্রকল্পের কাজের মধ্যে ৪১ টি গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ ও ৫ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কবরস্থানে মাটি ভরাটের কাজ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের ২য় পর্যায়ের ওইসব প্রকল্প কাজে ৫ হাজার ৫’শ ৭ জন নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। হতদরিদ্র মাটি কাটা শ্রমিক ও দিনমজুর ফিরোজ হোসেন, নজরুল, আলী, রুমা খাতুন, মালেকা খাতুন, করিমন বেগম, সাবিয়া খাতুন, মনি পারভীন, মমেনা বেগমসহ দুস্থ ও স্বামী পরিত্যাক্তা বেশ কয়েকজন মহিলা জানান, এ প্রকল্পে কাজ করতে পেওে তারা সংসারের অভাব কিছুটা হলেও ঘোচতে পারছেন। দু’বেলা দু’মুঠো পেটপুরে ভাত খাবার পাশাপাশি তারা তাদের সন্তানদের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে পারছে। তাই কর্মজীবী ওইসব নারী পুরুষ এমন কাজ যাতে সারা বছরই করতে পারেন তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। চলতি বছরের ৩১ মার্র্চ থেকে ৪০ দিনের জন্য শুরু হওয়া এ কাজ শেষ হলে শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের মোট ৪৬ টি গ্রামীণ অবকাঠামর ব্যাপক উন্নয়ন হবে বলে স্থানীয় প্রশাসন দাবী করেছেন। গত ১১ই এপ্রিল রোজ বুধবার প্রকল্প পরিদর্শণে আসেন সিরাজগঞ্জের জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) আব্দুর রহিম। এ সময় তিনি উপজেলার বেলতৈল ইউপিসহ কয়েকটি ইউপির প্রকল্প পরিদর্শণ করেন। ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে নিয়মিত ওইসব প্রকল্প কাজের অগ্রগতি তদারকি করছেন সদ্য যোগদানকৃত শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ও উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম। ওই ৩ জন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরে নিয়মিত মনিটরিংয়ের ফলে প্রতিটি প্রকল্প কাজই নির্দেশনা মতে এগিয়ে চলছে। কোথাও নি¤œমানের প্রকল্পকাজ করা হলে তা পূনরায় সংষিøষ্টদের কাছ থেকে পরিপূর্ণরূপে বুঝে নেয়া হচ্ছে। নিয়মিত তদারকীর পরেও যদি কোথাও কোন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ ওঠে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...