শাহজাদপুর প্রতিনিধিঃ ‘মানবাধিকার প্রতিদিন- মানবাধিকার ৩৬৫ দিন’ এই শ্লোগানকে সামনে রেখে শাহজাদপুরে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস- ২০১৪। ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন’ শাহজাদপুর থানা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে এক বিশাল র্যালি বের করা হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ববর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন (মানবাধিকার সংস্থা) এর শাহজাদপুর থানা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক কেএম খালেকুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, আমাদের সমাজে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারের সনদে স্বাক্ষরিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই সেই অঙ্গীকারাবদ্ধতায়ই আমাদেরকে সর্বদায় খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের সমাজে কোন মানবাধিকার লঙ্ঘিত না হয়। আর এজন্য মানবাধিকার লঙ্ঘিত’র শিকারে পরিণত ব্যক্তির পাশে দাঁড়ানো সহ ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন’ শাহজাদপুর থানা শাখা মানবতার পক্ষেই কাজ করতে সদা সচেতন থাকবে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
