মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধি : আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ পাঙ্গনে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে, উৎসবমুখর পরিবেশে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০১৬ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্ভোধন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী হায়দার রেজা তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হাসিবুর রহমান স্বপন, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আজাদ রহমান,শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম,এ আজিজ, শাহজাদপুর পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেছারুল হক, ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখ। এছাড়া অনুষ্ঠানে শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রী গণ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় কলেজের ব্যাবস্থাপনা বিভাগ এবং রানার্সআপ দল,একাদশ বিজ্ঞান। আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট খেলায় মোট আটটি বিভাগ অংশগ্রহন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।