রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মিঠুন বসাক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস(কোভিড-১৯) এ প্রাদুর্ভাবজনিত কারনে দুঃস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শাহজাদপুর আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রান সামগ্রী বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৪মে) সকাল ১১টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলার তিনশত সদস্য-সদস্যাদের মধ্যে নিদিষ্ট সামাজিক নিরাপত্তা বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতারণ করা হয়। উক্ত ত্রান বিতারনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। উপজেলার ৩০০ টি দুঃস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে আজ বৃহস্পতিবার(১৪মে) সকালে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ডাল ০১ কেজি, তেল ০১লিটার, পেয়াজ ০১ কেজি, সবান ১টি ও ১টি মাক্স বিতরণ করা হয়। এ সময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারাই একদম গ্রাম পর্যায় থেকে কাজ করে যাচ্ছে। তবে অবশ্যই নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া ও সবাইকে সচেতন হয়ে কাজ করে যাবার আহ্বান জানান। ত্রান সামগ্রী বিতারণে সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইনামুল হক, শাহজাদপুর থানার এসআই মুঞ্জুর কাদের, উপজেলা উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার সাইদুজ্জামান হেলাল ও বাহীনির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...