শাহজাদপুর সংবাদদাতা : বাংলা নববর্ষ উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে রাজকীয় বৈশাখি আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষ্যে ১ বৈশাখ সকালে শাহজাদপুরে স্থানীয় এমপি ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে একাধিক ঘোড়ার গাড়ীতে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। উক্ত মঙ্গল শোভাযাত্রায়, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ , শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, মাধ্যমি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কৈজুরি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ দলের নেতাকর্মীবৃন্দ। পরে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী প্যান্ডেলে পান্তা ইলিশ খেয়ে নববর্ষ পালন করা হয়। উক্ত রাজকীয় পান্তা-ইলিশ অনুষ্টানে কয়েক হাজার লোকের খাবার আয়োজন করা হয়েছিল। পান্তা ইলিশ খাওয়ার পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন, শিল্পি মুন,সুমন বাপ্পি, লিমিস ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটি । দর্শক গ্যালারীতে বসে অনুষ্ঠান উপভোগ করেন, এমপি হাসিবুর রহমান স্বপন, চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ, ওসি শাহাবুদ্দিন খলিফা, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়মীলীগ যুগ্ন সম্পাদক ও কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিল এ প্রজন্মের যুব ও নারী সমাজের একাংশ।
এ ছাড়াও ১ বৈশাখের শৈল্পিক আযোজন চেলেছে আগের দিন সকাল থেকে রাত অবধি। এদিন তিনটা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের গুরুত্বপুর্ন মনিরামপুর বাজারের মুল সড়কের মোক্ষদার মোড় থেকে কালিবাড়ী পর্যন্ত দীর্ঘ সময় রাস্তা দুইপাশ থেকে বন্ধ করে দিয়ে রংধনু কিন্ডার গার্টেন ও মডেল হাইস্কুলের ছাত্র/ছাত্রীদের দিয়ে রাস্তায় আল্পনা আকাঁর কাজ করানো হয়েছে। আলপনা অঁকার সময় রাস্তা বন্ধ থাকায় চলাচলকৃত যানবাহনগুলিকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়েছে। আনন্দঘন পরিবেশে শাহজাদুরের সৌন্দর্য বর্ধনসহ পহেলা বৈশাখের আযেজিত নানা অনুষ্ঠান এলাকাবাসীর জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে সহায়ক হয়েছিল। দিনভর নানা পোষাকে নানাস্থানে উন্মুক্ত ঘুড়ে বেড়িয়ে আনন্দ উপভোগ করেছে নারী-পুরুষের দলসহ শিশু কিশোরেরা।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
