শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ (মঙ্গলবার) শাহজাদপুর উপজেলার যমুনা অধ্যুষিত দুর্গম পল্লী অঞ্চল গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারওয়ারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন এলাকার ৫'শ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি চিনি, আধা কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ। এ ঈদ উপহার বিতরণের সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব প্রভাষক আবু শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম নান্নু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, স্থানীয় যুবদল নেতা সাঈদুল মন্ডল, মোস্তফা, স্থানীয় ছাত্রদল নেতা মিন্টুসহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন। করোনার ক্রান্তিকালে প্রান্তিক পর্যায়ের অসহায় কর্মহীন মানুষেরা ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারওয়ারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...