মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে অপহরণ হওয়ার একদিন পর অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। দুই অপহরণকারী গ্রেফতার হয়েছে। জানা গেছে, টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে উপজেলার রুপবাটি ইউপির মোয়াকেলা গ্রামের বেল্লাল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক(৩৫) অপহরণ করে তারই আত্বীয় একই এলাকার মৃত কাশেম প্রাং এর পুত্র সোহেল ও ঠান্ডু। পরে এব্যাপারে অপহৃতর ভাই তারা মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার শাহজাদপুর থানার এস,আই মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এ,এসআই শাহ সুলতান ও এ,এসআই মতিন সংগীয় পুলিশ ফোর্স করতোয়া নদী বাঘাবাড়ী বেড়া মাঝামাঝি নদী পথ থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরনকারী সোহেল ও ঠান্ডুকে গ্রেফতার করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে। অপহৃত রাজ্জাকের কাছে অপহরনকারী সোহেল ও ঠান্ডু প্রায় দুই লক্ষাধিক টাকা পেত। পাওনা টাকা না দেয়ায় তাকে অপহরণ করেছিলো।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।