রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ শিক্ষায় বিশেষ অবদান রাখায় রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন শাহজাদপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে অভিষিক্ত হলেন। সিরাজগঞ্জের প্রথম প্রকাশিত দৈনিক কলম সৈনিক পত্রিকার ২৫ বছর পুর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপের মাধ্যমে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে দৈনিক কলম সৈনিক পত্রিকার পক্ষ থেকে গত ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক কলম সৈনিকের সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, জেলা জজ আদালতের পিপি আব্দুর রহমান, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক প্রমুখ। এছাড়াও ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্যিক শুকুর মাহমুদ, দৈনিক কলম সৈনিক শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ জেলার নির্বাচিত ১১ জন শ্রেষ্ঠ শিক্ষককে ক্রেষ্ট ও ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...