রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর একটি ঘনবসতি এলাকা। শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের বাসিন্দারা তাদের দৈনন্দিন বিভিন্ন জরুরী কাজের তাগিদেই শাহজাদপুর পৌর শহরে এসে থাকেন কিন্তু দিন দিন যে ভাবে শাহজাদপুর পৌর শহরের রাস্তার দু পাশের ফুটপাত দখল হয়ে যাচ্ছে তাতে করে পায়ে হাটার মত কোন অবস্থা নাই বললেই চলে। ফুটপাত দখলের ফলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। ফুটপাত সরকারি জায়গা হলেও ফুটপাতের দোকানিগুলোকে নিয়মিত খাজনা দিতে হয় একটি মহলকে। এ অবস্থায় নড়েচরে বসেছে প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে শাহজাদপুর সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদ হোসেন। শাহজাদপুর পৌর এলাকার ব্যস্ততম দ্বারিয়াপুর ও মনিরামপুর সড়কের উভয় পাশে ফুটপাত মুক্ত করা এবং দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারে রাস্তা দখল করা ব্যবসায়ীদের শেষবারের মত সতর্কবার্তা দিয়েছেন শাহজাদপুরের সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন। আজ (৭ জুলাই) মঙ্গলবার তিনি ফুটপাত ও বাজার মনিটরিংয়ে নেমে অবৈধ দখলকারী ব্যবসায়ীদের ২৪ ঘন্টার মধ্যে ফুটপাত ছেড়ে যাওয়ার নির্দেশনা দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের বলেন, ‘আমি আপনাদের সর্তক করার জন্য আজ তৃতীয়বারের মতো আপনদের কাছে এসেছি। ফুটপাত ছেড়ে দেবেন এটাই আমার নির্দেশনা। অন্যথায়, অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুটপাত মানুষ চলাচলের জন্য, এটা দোকান করে ব্যবসা করার জায়গা নয়।’ তিনি আরও বলেন, শাহজাদপুর পৌর এলাকা একটি ব্যস্ততম এলাকা। পৌরসভার মধ্যে দিয়েই ট্রাক, বাস, মাইক্রো-বাস, সিএনজি, লছিমন, করিমন, ভ্যান, রিকশা, ব্যাটারী চালিত ভ্যান-রিকশা, মটর সাইকেল, ও বাই সাইকেল চলাচল করে। এ কারণেই জনগণের চলাচলে দূর্ভোগের শেষ নাই। তার উপর ফুটপাত দখল করে এভাবে ব্যবসা করলে যানবাহন ও জনসাধারণ কিভাবে চলাচল করবে তা ভাবাই যায় না। ফুটপাতগুলো অবৈধ দখলে থাকার কারণে অহরহ ঘটছে দূর্ঘটনা। এ সময় তিনি দ্রব্য মূল্য বৃদ্ধি না করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য ব্যবসায়ী ও জনগনকে আহবান জানান। ফুটপাত দখলমুক্ত করার এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে সাধারন জনগন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...