রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরের মণিরামপুর বাজার বণিক সমিতির অন্যতম সদস্য, পৌর পুঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শাহজাদপুর জুয়েলারি মালিক সমিতির সদস্য দুলাল কুমার বসাক (৫৪) গতকাল মঙ্গলবার রাত ১০ টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভূগছিলেন। গতকাল বুধবার তার লাশ পৌর এলাকার মণিরামপুর বাজার সংলগ্ন কালিবাড়ি চত্বরে আনা হলে, পূঁজা উদযাপন কমিটি, বণিক সমিতি, জুয়েলারি মালিক সমিতি ও শাহজাদপুর মহা-শ্মশান কমিটির নেতৃবৃন্দ তাকে একনজর দেখার জন্য ছুঁটে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে শাহজাদপুর কেন্দ্রিয় মহা-শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, প্রয়াত দুলাল বসাক শাহজাদপুর প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সাগর বসাকের মামা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সহ-সভাপতি আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শিশির প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’