রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, রোববার, ১৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।  (রোববার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে এ জামিন দেন। সিরাজগঞ্জে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলার জামিন শুনানী হয়। এদিন শুনানী শেষে আদালত এমপি স্বপনের জামিন মঞ্জুর করেন। মামলার অপর আসামী শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদ আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। জেনে বুঝে ওকালতনামা ও আম মোক্তারনামায় জ্বাল সাক্ষর প্রদান করায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদের বিরুদ্ধে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট চৌকি আদালতে মামলা ( মামলা নং-১৭৭/২০১৮ (শাহঃ) দায়ের হয়। এ বিষয়ে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, ‘যে সম্পত্তির ব্যাপারে এবং যারা আমাকে আম মোক্তারনামা (পাওয়ার অব এটর্নি) তারা এখনও জীবিত ও ভারতে বসবাস করছে। প্রয়োজনে তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে প্রমান করবো আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়।’

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...