রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
গতকাল সোমবার রাতে শাহজাদপুর পৌর এলাকার নিরালা ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তরুণ প্রজন্মের নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজল বলেন, ‘নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলে বিজয় সুনিশ্চিত করে পৌরবাসীরর নাগরিক সুবিধা নিশ্চিতসহ পরিকল্পিতভাবে আধুনিক শহর গড়ে তুলবেন ও পৌরবাসীর আধুনিক পৌরসেবা নিশ্চিত করবেন। সেইসাথে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটকে আধুনিকায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস, মাদক, বাল্যবিয়েসহ সমাজে বিরাজিত ভয়াবহ নানা সমস্যা দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেবেন। পাশাপাশি পৌরবাসীর কল্যাণে নানা জনসচেতনতামূলক কার্যক্রমও তিনি চালিয়ে যাবার আশা প্রকাশ করেন। পারিবারিক ও রাজনৈতিকভাবে তিনি যোগ্য প্রার্থী দাবী করে অন্যান্য প্রার্থীদের মতো প্রতিশ্রুতি নয়, বাস্তবে তিনি কাজ করে যাবারও আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন। মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সমর্থকেরা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী পরিবারকে মূল্যায়ন করা হোক। নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের পিতা এ্যাডঃ আব্দুর রহমান (এমসিএ) ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, রাকসু’র সাবেক ভিপি এবং জিএস । আজীবন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন শেখ কাজলের পিতা। সেই সূত্রে পিতার নীতি আদর্শকে ধারণ করেই প্রকৃত মুজিব সৈনিক হিসেবে ২০০৩ সালে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সদস্য হয়ে রাজনীতি শুরু করেন শেখ কাজল। ২০০৪ সালে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন তিনি। ২০১২ সালে তিনি শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং ২০১৩ সালে সভাপতি নির্বাচিত হন। সফলতার সাথে ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে তিনি শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সে হিসেবে তার সমর্থকেরা আদর্শিক নেতা, তরুণ প্রজন্মের সম্ভবনাময়ী নেতা ও আওয়ামী পরিবারের সন্তান শেখ কাজলকেই এগিয়ে রাখছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...