রায়গঞ্জ উপজেলায় রবিবার সকাল ৯ টায় ২০১৫-১৬ অর্থ বছরের ১ম পর্যায়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলাধীন পাঙ্গাসী, নলকা, ঘুড়কা, ও ধুবিল ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল আখতার। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কামরুল আহসান, নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ঘুড়কা ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ শাহিন, উপ-সহকারী প্রকৌশলী (ইজিপিপি) সরদার মোঃ ফজলুল করিম, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলায় মোট ২২৮৯ জন শ্রমিকের মাধ্যমে ৬৯ টি প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রতি শ্রমিক দিনে ২০০/- টাকা করে মজুরী পাবে এবং ১ম পর্যায়ে ৪০ দিন এ কর্মসূচি চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল আখতার বলেন যে, গ্রামীণ দুঃস্থ জনগোষ্ঠীর কর্মহীন সময়ের জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি। এ কর্মসূচিতে কোন অনিয়ম মেনে নেয়া হবে না। এ কর্মসূচিকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্য উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ছাড়াও শ্রমিক হাজিরা নিশ্চিত করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কামরুল আহসান বলেন যে, সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু রায়গঞ্জ উপজেলায় অনলাইনের মাধ্যমে শ্রমিকসহ প্রকল্পের যাবতীয় তথ্যাদি পরিচালিত হচ্ছে। জাহা থেকে সাংবাদিক সহ যেকোন ব্যাক্তি তথ্য সংগ্রহ এবং দেখতে পারবেন। তা’রা কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
