শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  Harunar Rashid Shahin সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৪নং ঘুড়কা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিন এর বিরুদ্ধে উন্নয়ন মূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ ১১ই মার্চ স্বাক্ষরিত ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের একটি ফ্যাক্স বার্তা পাঠিয়েছে। ফ্যাক্স বার্তায় আরো উল্লেখ রয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্ এর সাথে এ বিষয়ে কথা বলা হলে তিনি বলেন, ঘুড়কা ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ কপি পেয়েছি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ শাহিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা উন্নয়ন মূলক প্রকল্পের টাকা আত্মসাৎ ও জনস্বার্থ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ইউপি সদস্য জনসাধারণের পক্ষ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...