রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৩২ পুলিশ সদস্য পদক পেয়েছেন। রাজারবাগ পুলিশ লাইনসে সোমবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ১৩২ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ২৬ জনকে ২০১৬ সালের বিপিএম এবং ৪১ জনকে পিপিএম দেয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ জন বিপিএম (সেবা) এবং ৪১ জন পিপিএম (সেবা) পেয়েছেন এবার। সোমবার ২৩ জানুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদকে শুভেচ্ছা । পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শুধু নিরাপত্তা নয়, আর্ত-পীড়িতের পাশে দাঁড়িয়ে অকৃত্রিম মানবসেবা, প্রশাসনিক দক্ষতা, এমনকি ডিজিটালাইজ সিস্টেমে দাফদরিক কাজের জন্যও প্রদান করা হয়েছে পদক।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...