রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার ফরিদুল ইসলাম নামের এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া বাজার এলাকায় তাঁকে মারধর করা হয়। ফরিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সাচিবিকবিদ্যা বিষয়ের প্রভাষক ও পূর্ব আটঘড়িয়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি ধানগড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি। ফরিদুল ইসলাম বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আটঘড়িয়া বাজারে এলে একই গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল মোমিন, আবদুল মান্নান, মৃত কসিম উদ্দিনের ছেলে আবুল কালাম, আবদুস সালামসহ ১০-১২ জন দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ করেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারীরা ২০১৪ সাল থেকে তাঁর ক্ষতি করার হুমকি দিচ্ছিলেন। এ বিষয়ে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফরিদুলের বাবা এশারত আলী বলেন, সন্ত্রাসীরা হুমকি দেওয়ার পর সত্যি সত্যি তাঁর ছেলেকে মারধর করল। রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, আজ সোমবার অভিযুক্ত লোকদের বিচারের দাবিতে মানববন্ধন করা হবে। এ ব্যাপারে জানতে আবদুল মোমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম বলেন, ফরিদুলের পরিবার বিষয়টি মৌখিকভাব তাঁদের জানিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত লোকদের আটকের চেষ্টা চলছে। সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...