নিয়মিত গভীর রাতে নিভৃতে অসহায় কর্মহীনদের সহযোগিতার এমন ব্যতিক্রোমি উদ্যোগে যেমন সহায়তা পাচ্ছে প্রকৃত অসহায় মানুষ আবার ত্রাণের জন্য স্বাস্থ্য ঝুকি নিয়ে ভীড় করে দাড়াতে হচ্ছে না দীর্ঘ লাইনে। এমন উদ্যোগ নিয়ে এডভোকেট আব্দুল হামিদ লাবলু জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়ানো মানবিক দায়িত্ব। আমরা এই দায়িত্ব বোধ থেকেই এমন উদ্যোগ নিয়েছি। তবে কোন মানুষের একার পক্ষে এই অঞ্চলের বিরাট জনগোষ্ঠীর মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানেরা যদি যার যার জায়গা থেকে এই সমস্ত অসহায় মানুষদের সহায়তা করেন তাইলে আমরা ইনশাআল্লাহ সম্মিলিত চেষ্টায় এই সংকট কাটিয়ে উঠতে পারব।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ জানান, আমরা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটা ওয়ার্ডে পাঁচ হাজার মানুষকে সাধ্যমত খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি। এই মহা সংকট থেকে উত্তরন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। এ খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করছেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৌরভ শেখ, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক পৌর কাউন্সিলর হাবুল্লাহ, আব্দুর রহিম প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
