রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যখন গোটা দেশকে সরকার কর্তৃক ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে এবং সন্ধ্যা ৬ টার পরে লোক চলাচল সীমিত করা হয়েছে তখন রাতের আধারে ঢাকা, নারায়নগঞ্জ, গাজিপুর সহ উত্তরবঙ্গের কুড়িগ্রাম ও রংপুর জেলার মানুষজন ঢুকছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। রাস্তায় চলার পথে তারা না মানছেন শারিরিক দূরত্ব না মানছেন সরকারের নিয়মকানুন। তারা কেউ কেউ বাড়িতে গিয়ে যেন তেন ঘুরেও বেড়াচ্ছেন। এতে দিন দিন শাহজাদপুর উপজেলার মানুষ ঝুকির মধ্যে পতিত হচ্ছেন। ১৭ এপ্রিল শুক্রবার রাতে শাহজাদপুর বাজারে পাওয়া যায় মোঃ জহুরুল ইসলামকে, তিনি কুড়িগ্রাম থেকে আসলেন প্রাইভেট কারে তার ৩ জন সঙ্গী নিয়ে। তার বাড়ি শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চানতারা গ্রামে। জহুরুলের আত্মীয় রুহুল আমিন জানান, জহুরুল কুড়িগ্রামে গিয়ে করোনার কারনে লকডাউনে আটকা পড়েছিল, আমরা গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসলাম। এ ব্যাপারে তারা উপজেলা প্রশাসনের কোন অনুমতিপত্র দেখাতে পারেন নি। শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডের নাইটগার্ড আঃ মান্নান জানান প্রতি রাতেই অনেক মানুষকে ট্রাক থেকে এ্যাম্বুলেন্স থেকে নামতে দেখি, তারা সবাই বাইরে থেকে আসেন। এভাবে যারা আসছেন তারা কোয়ারেন্টাইনে থাকছেন কি না সেটাই দেখার ব্যাপার। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান বাইরে থেকে যারা আসছে তাদের খোজ খবর আমরা রাখছি এবং তারা বাড়িতে গিয়ে যাতে কোয়ারেন্টাইনে থাকে তা নিশ্চিত করার জন্য পুলিশ পাঠিয়ে খোজ নিচ্ছি। শুভ্র চৌধুরীর ফেসবুক থেকে

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...