বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Rajshahi  Photo 04.08.14

রাজশাহী সংবাদদাতা : মোটর শ্রমিকদের সার্বিক সুচিকিৎসার জন্য রাজশাহীতে নিজস্ব অর্থায়নে একটি চিকিৎসা কেন্দ্র (মিনি হাসপাতাল) গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুরে জেলা ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ উদ্যোগের কথা জানান। এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মুকুল আলী, দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন, প্রচার সম্পাদক আনোয়ার পার্ভেজ, সড়ক সম্পাদক -১ আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, আলী মুদ্দীন ও আদিল প্রমুখ।

মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ উদ্যোগের কথা জানান,ইতিমধ্যেই নগরীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনালের দোতলায় ৭ কক্ষ বিশিষ্ট তার অবকাঠামোর কাজ প্রায় শেষ হয়েছে। কিন্ত রুগীদের চিকিৎসা কাজে ব্যবহৃত কোন ইন্সট্রুমেন্ট না থাকায় উক্ত চিকিৎসালয় কেন্দ্রটি চালু করা যাচ্ছে না। চিকিৎসালয় কেন্দ্রটি পুর্ণাঙ্গভাবে চালু করতে অর্থ সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসাবে আগামী ১৬ আগস্ট থেকে মাস ব্যাপী নওদাপাড়া বাস টার্মিনালে আয়োজন করতে যাচ্ছে আনন্দ মেলার। মেলা থেকে যা অর্থ উপার্জিত হবে তা চিকিৎসালয়ের উন্নয়ন কাজে ব্যয় করা হবে বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান। এতে সকলের সহযোগিতার আহবান জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...