শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
images (1) শাহজাদপুর সংবাদ ডটকম, ঢাকাঃ জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিয়ে রাজধানীর শাহবাগে আয়োজকদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে আদনান আবেদীন বাবু (২৮) ও তার বড় ভাই গিয়াস উদ্দিন রাজু আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই যুবলীগের নেতা বলে জানা গেছে। হাসপাতালে আহতরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে তারা আজিজ সুপার মার্কেটের পাশে অনুষ্ঠানের আয়োজন করছিলেন। এমন সময় ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাদের ওপর আতর্কিত হামলা চালায়। একপর্যায়েহামলাকারীরাএলোপাতাড়িগুলিছুড়তেশুরু করে। তাদের ছোড়া একটি গুলি বাবুর পিঠে বিদ্ধ হয়। অপর দিকে হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে রাজুর কপালে জখম হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা সরে যায়। শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল হোসেন জানান, গত রাত ১১টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের পাশে শোক দিবসের অনুষ্ঠানের কার্যক্রম চলছিল। এ সময় বাইরে থেকে কিছু লোক এসে তিন-চার রাউন্ড গুলি করে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...