রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন আর্সেনালের জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। পবিত্র রমজান মাসে অসহায় মুসলিমদের সহায়তায় ৭ লাখ ১৩ হাজার তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা) দান করলেন তিনি। তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে ওজিল এই অর্থ সাহায্য পাঠিয়েছেন বলে জানিয়েছে দেশটির তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। গণমাধ্যমটি জানিয়েছে, ওজিলের দেয়া এই অর্থ তিন মুসলিমপ্রধান দেশের দরিদ্রদের ইফতার ও সেহরির জন্য ব্যয় করা হবে। প্রথমত রমজানে মাসব্যাপী তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে এই অর্থ দিয়ে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ২ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দেয়া হবে। বাকি অর্থ দিয়ে আফ্রিকার দরিদ্র দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ৯০ হাজার মানুষের জন্য ইফতার প্যাকেজ বন্টন করা হবে । ওজিলকে ধন্যবাদ জানিয়ে তুরস্কের রেড ক্রিসেন্ট প্রধান করিম কিনিক বলেছেন, এমন মহৎ কাজের জন্য আমাদের ভাই ওজিলের প্রতি আমরা কৃতজ্ঞ। ওজিলের এই সাহায্য আমরা যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেব।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...