শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতি নিয়ত বহু মানুষ এতে আক্রান্ত ও মৃত্যু বরণ করছেন। তবে ভাইরাসটি প্রতি নিয়তই তার বৈশিষ্ট বদলাচ্ছে। এক এক দেশে এক এক সময় ভিন্ন লক্ষণ প্রকাশ করছে। করোনাভাইরাস কীভাবে বার বার তার রূপ বদল করছে তা বের করার দাবি করেছেন যুক্তরাজ্যের বাথ ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলির খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় দুটির গবেষকরা বলছেন- সব জীবই রূপবদল ঘটাতে পারে। এ প্রক্রিয়া যথেচ্ছভাবে ঘটলেও করোনার ক্ষেত্রে এটি যথেচ্ছভাবে ঘটে না। মানুষের রোগ প্রতিরোধী সক্ষমতা করোনাভাইরাসের ক্ষমতা কমাতে গিয়েই এর রূপবদল ঘটায়। রোগ প্রতিরোধী ক্ষমতার সঙ্গে লড়াই করে ক্ষমতা হারালেও ভাইরাসটি আবার ফিরে আসতে পারে। করোনাভাইরাসের এ রূপ বদলের তথ্য ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। তারা বলেছেন, এলোমেলোভাবে জীবের রূপবদলের সময় জেনেটিক উপাদান নকল করতে গিয়ে ভুল হয়। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে এ প্রক্রিয়ার কিছুটা পার্থক্য রয়েছে। ‘মলিকুলার বায়োলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িকীতে বাথ ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষকেরা ১৫ হাজার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬ হাজার মিউটেশন (রূপান্তর) শনাক্ত করেন। বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লরেন্স হার্টস বলেন, ‘আমি অনেক জীবের মিউটেশন প্রোফাইল দেখেছি। প্রতিটির কিছু না কিছু ভুল পেয়েছি। তবে আমি করোনার মতো এত মজবুত আর অদ্ভুত মিউটেশন দেখিনি।’ ভাইরাসের প্রকৃত গঠন দেখে এবং ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের জায়গার মধ্যে তুলনা করে এ গবেষকেরা প্রমাণ পেয়েছেন, প্রাকৃতিক নির্বাচন, বা ‘বেঁচে থাকার যোগ্যতা’ বিবর্তনের প্রক্রিয়াটি ভাইরাসকে রূপবদলের প্রক্রিয়ায় টিকে থাকতে সাহায্য করছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...