করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের জন্য ব্যক্তিগত উদ্যোগে মানবতার বাজার চালু করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার।
করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ ভাইরাস সংক্রমণ রোধে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এমন পরিস্থিতিতে যে যার জায়গা থেকে চেষ্টা করছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।
এসব মানুষদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আশিকুল হক দিনার। তিনি চালু করেছেন মানবতার বাজার।
গত শনিবার থেকে পৌরসদরের দ্বারিয়াপুরে এ বাজার চালু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই মানবতার বাজার খোলা থাকবে।
একটি পরিবারে প্রতিদিন কাঁচা বাজার যা কিছু প্রয়োজন তার বেশিরভাগই এই বাজারে রয়েছে। এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, পটল, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেঁড়স, পুঁইশাক, বেগুন, ইত্যাদি। এই মনবতার বাজারে নেই কোনো দোকানদার। আছে শুধু কয়েকজন স্বেচ্ছাসেবক তারা শুধু তদারকি করছেন।
আশিকুল হক দিনার বলেন, করোনাভাইরাসের মতো এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানো জরুরি। এ জন্য চেষ্টা করছি এইসব মানুষের পাশে দাঁড়ানোর। করোনা আতঙ্ক যতদিন থাকবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সেই সঙ্গে বিত্তবানদেরও এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্যও আহ্বান জানান।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ/এমকে
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
