রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রাজধানীর গুলশানে একটি সিসা বারে অভিযান চালিয়ে এর ম্যানেজার ও বয়সহ ১১ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এসময় ছয় প্যাকেট সিসা ও সিসা গ্রহণের স্ট্যান্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সিসা বারটি তারকা দম্পতি মৌসুমি ও ওমর সানি পুত্র ফারদিন এহসান স্বাধীনের বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ মে) সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বার গুলশান অ্যাভিনিউয়ের আরএম সেন্টারের তৃতীয় তলায়  ‘মন্টানা লাউঞ্জ’ নামে এই সিসা বারটি  চালানো হতো। দেশীয় আইনে সিসা অবৈধ মাদক হিসেবে চিহ্নিত। তাই বারটির সবাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বারটি মৌসুমী পুত্র স্বাধীনের। পুলিশ পরবর্তীতে জানতে পেরেছে। তবে মাদকের বিষয়ে কারও সঙ্গে আপস নেই। তাই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ গুলশান থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বারে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০। মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বার তবে মামলায় মৌসুমী পুত্র স্বাধীনকে আসামি করা হয়নি। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে পুলিশ। বার থেকে ছয় প্যাকেট দামি সিসা, ১৭টি সিসা স্ট্যান্ড ও ২৫টি পাইপ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, মৌসুমী ও ওমর সানি দম্পতি দেশের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী ক্যাম্পেইনে বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন।   সূত্রঃ বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...