রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌরমেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু (৪০) গ্রেফতারের ৬৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পিন্টু জামিন লাভ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি। এসময় কারাফটকে পিন্টুর আইনজীবীসহ বেশ ক'জন স্বজন উপস্থিত ছিলেন। জামিনে মুক্তির পর কারাফটক থেকেই মাইক্রোবাস যোগে পিন্টু ঢাকার পথে যাত্রা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সিরাজগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার জানান, 'মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেস নং-১৩৩০০/১৭-এর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও জাফর আহমেদ গত ৩ এপ্রিল পিন্টুর জামিন মঞ্জুর করেন। উক্ত জামিন মঞ্জুর আদেশের প্রেক্ষিতে রোববার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকেল ৫ টার দিকে জামিন মঞ্জুরের আদেশপত্রটি আদালত থেকে জেলা কারাগারে আসে। আদেশপত্রটি যাচাই-বাছাই শেষে পিন্টু সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারাগার থেকে মুক্ত হন।' উল্লেখ্য, পৌরমেয়র মিরুর দু'ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি দুপুরে মেয়রের বাড়িতে আটক রেখে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে দিয়ে ভ্যানে তুলে দেন। পরে গুরতর অবস্থায় উদ্ধার করে বিজয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে তার স্বজনেরা। ওই ঘটনায় পরদিন বিজয়ের চাচা এরশাদ আলী বাদী হয়ে মেয়র মিরু ও তার দু'ভাই মিন্টু ও পিন্টুসহ ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। ঘটনার ৬৭ দিন পর উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেলেন পিন্টু।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...