রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আগামী ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার মোট জনসংখ্যা ৮৪,৯৯৫ জন। শিল্প শহর ও সাংস্কৃতিক ঐতিহ্যের শাহজাদপুর পৌরসভায় রয়েছে ঐতিহাসিক নানা নিদর্শন। এ বৃহৎ দু’দলের প্রার্থী নির্বাচনের ফলে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে মেয়র পদ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবশেষে অবসান ঘটলো। বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল প্রচারনা চালালেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রচারনা চালিয়েছেন। শেষ মুহুর্তে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্র থেকে চুড়ান্তভাবে মেয়র পদে তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ ও বিএনপি। তালিকায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনির আক্তার খান তরু লোদী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে পৌর যুব দলের আহ্বায়ক মাহমুদুল হাসান সজল দলীয় মনোনয়ন পেয়েছেন। এ খবর প্রকাশ হওয়ার সাথে সাথে শাহজাদপুর শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়। নির্বাচনী আমেজ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...