শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে ইনবক্স ভরে ফেলে। এগুলোকে প্রমোশনাল মেসেজ বলা হয়। এসব বিরক্তকর মেসেজের অধিকাংশই কোনো কাজের নয়। আপনি চাইলেই ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করে প্রমোশনাল মেসেজ থেকে রেহাই পেতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এসব এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সার্ভিসটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রমোশনাল মেসেজ বন্ধ করার উপায় গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন ১২১১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে ১২১১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে। বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৭১২*১# নম্বরে। রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে। বিটিআরসি বিজ্ঞপ্তি বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...