মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা অবসর না নেওয়ায় ২ কোটি টাকা খরচ করে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে একটি ম্যাচ আয়োজন করে তাকে বিদায় দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে বিদায়ের মঞ্চ দেখতে রাজি ছিলেন না মাশরাফি। সম্প্রতি ইউটিউবে নট আউট নোমান অনুষ্ঠানে মাশরাফি জানান, তিনি মাঠ থেকে অবসর নেওয়ার প্রয়োজনীয়তাও দেখছেন না। এতে আবারো জোরালো হয়েছে- অধিনায়ক হিসেবে খেলা শেষ ম্যাচটির মাধ্যমেই মাশরাফি তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেললেন কি না। বিশ্বকাপেই মাশরাফি অবসর নিতে চেয়েছিলেন। তবে বোর্ডের অনুরোধে পরবর্তীতে অবসরের সিদ্ধান্ত নেন। বিশ্বকাপের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে আয়োজন করতে চেয়েছিল বিসিবি। ঐ ম্যাচটি আয়োজনের উপলক্ষই ছিলেন শুধু মাশরাফি, যা আয়োজনে খরচ হত ২ কোটি টাকা। মাশরাফির কাছে তা রীতিমত ‘বিলাসিতা’ মনে হয়েছে। তিনি বলেন, ‘দেশে আসার পর ২ কোটি টাকা খরচ করে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। তখন মনে হয়েছিল- মাঠ থেকে অবসরের জন্য এমন সুযোগ হয়ত মাশরাফির প্রাপ্য, কিন্তু তাই বলে একটি ম্যাচের জন্য ২ কোটি টাকা খরচ করার অধিকার তার নেই।’ বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের মনে পারিশ্রমিক নিয়ে হতাশা আছে। এমন পরিস্থিতিতে নিজের জন্য ২ কোটি টাকা খরচ স্বভাবতই ভালো ঠেকেনি মাশরাফির কাছে। তিনি বলেন, ‘যেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের এই অবস্থা, সেখানে ২ কোটি টাকা খরচ করে অবসর নেওয়ার মানে নেই। প্রথম শ্রেণির ক্রিকেটারদের মনে কষ্ট আছে (পারিশ্রমিক নিয়ে)। সেখানে আমার জন্য ২ কোটি টাকা খরচ করে ম্যাচ আয়োজন করা বাড়াবাড়ি কিছু মনে হয়েছে।’ ‘তখন মাথায় এসেছে- এতই কি ব্যস্ততা যে ২ কোটি টাকা খরচ করে আমাকে অবসর নিতে হবে? আমাকে মাঠ থেকে অবসর নিতেই হবে এমন প্রয়োজনীয়তা আমি দেখছি না।’– বলেন মাশরাফি। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।