রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লায় মাইকে ঘোষণা দিয়ে বর্তমান পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ সমর্থিত গোষ্ঠীর মধ্যে এদিন রোববার ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেল্লাল গোষ্ঠীর সমর্থক আলী আজগর (৫৫) উপর্যোপুরি ফালার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইয়াছিন (১১), বেল্লাল (৩৫), পলান (৩২), বাবলা (২২), রাকিবুল (২৩), রতন (২৫), হাসানূর (২০), আশিক (২০), ছোরমান (২৫), জয়নাল (৩০) ও আফান আলী (৫০) কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে মিরাজুল ইসলাম নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। সংঘর্ষ চলাকালে ছোরমান আলী, আফান আলীর বাড়িঘর ও পল্লী চিকিৎসক সাখাওয়াত চৌধুরীর চেম্বার ভাংচুর ও লুটপাট করা হয়। সরেজমিন পারকোলা গ্রাম ঘুরে জানা গেছে, পারকোলা মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বেল্লাল গোষ্ঠী ও পিযূশ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে গত শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল রোববার ভোরে ৩টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পীযূশ গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেল্লাল গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বেল্লাল গোষ্ঠীর সমর্থক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আলী আজগর (৫৫) নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে; কেউ গ্রেফতার হয়নি।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...