চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় উপলক্ষ্যে মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে আওযামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মহাসড়কে চাঁদাবাজী দেখলেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর ট্রাক ও ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনে কোন প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এ সময় তিনি পবিত্র ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে কড়া নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী মহাসড়কে দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, প্রতি বছর ঈদে যানবাহনের ব্যাপক চাপ থাকে। এতে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সম্প্রতি মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চারটি স্থানে ডিভাইডার নির্মাণ করায় দুর্ঘটনা অনেকটাই কমেছে। এ জন্য তিনি সড়ক পরিবহন মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন মিলন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের আবাসিক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আ.লীগ নেতা এ্যাড.সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
