মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
500x350_0c8aa074f24768fbf698ad8249320345_image_103582_0 রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তারা হারিয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, “তখন আমাদের কিছুই থাকবে না। শনিবার রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। মোহাম্মদ নাসিম বলেন, “শেখ হাসিনা না থাকলে জামায়াত-শিবিরের রাজত্ব কায়েম হবে। জামায়াত মুখোশধারী সন্ত্রাসী। তিনি বলেন, “শেখ হাসিনা না থাকলে আমরা হারিয়ে যাব। আমাদের কিছুই থাকবে না। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “আপনি পাঁচ বছর ধরে আন্দোলন করছেন। জামায়াতের কথায় আন্দোলন করে যাচ্ছেন। কী করেছেন। একটা হুংকার দিলেই তো আপনাদের খুঁজে পাওয়া যায় না। নাসিম বলেন, “বেগম খালেদা জিয়া নির্বাচনের যে ট্রেন মিস করেছেন, তা ২০১৯ সালের আগে আর থামবে না। তাই রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোটকে প্রতিহত করা হবে। গণফোরামের সভাপতি ড. কামালকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আপনি সংবিধান লিখেছেন। পাঁচ বছরের আগে আপনি নির্বাচন চাচ্ছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে পাঁচ বছরের আগে নির্বাচন করতে হবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে গ্রহণযোগ্যতা পাবে না, তা কে বলেছে? সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান এমপি। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধরী এমপি প্রমুখ। অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান এবং পরিচালনা করেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দলীয় সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মহানগরীর পাঁচটি সাংগঠনিক থানা ও ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডে মোট ৩৯৫ জন কাউন্সিলর রয়েছেন। এ কাউন্সিলররাই নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।