মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে প্রথমবারের মতো নারী গার্ডকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নারী নিরাপত্তা অফিসারদের ডিউটিরত ছবি প্রকাশ করেছে। সৌদি সরকার সাম্প্রতিক সময়ে যে সংস্কার চালাচ্ছে, তারই অংশ হিসেবে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। ছবিতে দেখা যাচ্ছে, নারী গার্ডরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে রয়েছেন। তারা ইবাদতকারী ও হাজিদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। তবে এসব কিছু করার সময় প্রয়োজনীয় সুরক্ষা সব ব্যবস্থা নিয়েই দায়িত্ব পালন করছেন তারা। ওই ছবি পোস্ট করে টুইটারে এক টুইটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখে, হজ ও ওমরাহ’র নিরাপত্তার দায়িত্বে থাকাদের ছবি। সৌদি আরবে নারীর অধিকার আরও বেশি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের পদোন্নতি দেয়া হচ্ছে। যুবরাজ মোহাম্মদের ২০৩০ ভিশন অনুযায়ী, সৌদি নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে। যেসব কর্মকাণ্ড আগে কেবলমাত্র ‍পুরুষদের জন্যই সীমিত ছিল।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!