রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও বিধবা ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মন্ডল নুরুর বিরুদ্ধে। জানা যায়, রোববার (১৭ মে) উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের অধিবাসী বয়স্ক, প্রতিবন্ধি ও বিধবাদের সরকারের দেয়া ভাতার টাকা প্রদান কালীন সময়ে ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মাথাপিছু ২০ টাকা করে চা নাস্তা করার কেটে রাখেন।
বিষয়টি স্থানীয়রা প্রতিবাদ করলে ইউপি সদস্য জানান, ঈদের আগে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধিদের ভাতার টাকা পেতো না। আমি সমাজসেবা অফিসারকে ম্যানেজ করে ব্যংকের পরিবর্তে তামাই পশ্চিমপাড়া জ্ঞানাঙ্কুর আইডিয়াল স্কুলে নিয়ে এসে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতার টাকা বিতরনের ব্যাবস্থা করেছি । এ সময় অতিরিক্ত যে টাকা উত্তোলন করা হয়েছে তা বেলকুচি সমাজসেবা অফিসারকে দেয়া হবে। এ ব্যাপারে প্রতিবেদক বেলকুচি সমাজসেবা অফিসার মোঃ ইলিয়াস হাসান শেখ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ভাতাগুলো ব্যাংকের মাধ্যমে দেয়া হয়। এই প্রথম করোনাভাইরাসের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ভাতা প্রদান করা হয়। আমাদের নাম ভাংগিয়ে ভাতা প্রদানের সময় কোন প্রকার টাকা নেয়ার সুযোগ নেই। ‘‘ইউপি সদস্য টাকা নিয়ে থাকলে এ দায় তার। তবে এই প্রথম আমাদের অফিসের ইউনিয়ন কর্মী মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে মোট ২৪৮ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে সরকারি ভাতা প্রদান করা হয়।’’ এ বিষয়ে এলাকার সচেতন মহল খুবই ক্ষোভের সাথে জানান ঘটনটির তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হোক। এ বিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ রহমত উল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি ভাতা প্রদানের সময় কোনো প্রকার ভাবে অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...