শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মাত্র ১ কিলোমিটার রাস্তার অভাবে প্রায় আড়াই কোটি টাকায় নির্মিত ব্রিজের সুফল পাচ্ছেনা এলাকাবাসী। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর আজিমপুর-স্বরুপপুর সংযোগ সেতুটি ২০১৩ ইং সালে নির্মান করা হয়। এল.জি.ই.ডি এর বাস্তবায়নে ৫১ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি নির্মান করেন 'মেসার্স রফিকুল ইসলাম খান' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ ব্রিজটি নির্মান করলেও ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক কাচা থাকায় তারা ব্রিজের সঠিক সুফল পাচ্ছেন না। স্বরুপপুর, আজিমপুর, কাশিনাথপুর, বেড়াডাঙ্গা, জগন্নাথপুর, ব্রজবালা সহ আশেপাশের প্রায় ১০-১২ টি গ্রামের হাজার হাজার মানুষ ব্রিজটি ব্যাবহার করে থাকে। এসব গ্রামের শতশত শিক্ষার্থী এই ব্রিজ ব্যাবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি আটকে গিয়ে কাদা জমে যাওয়ায় এলাকার অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়ার জন্য ভ্যানও আসতে পারেনা। তাছাড়া এই এলাকায় অনেক ধান উৎপাদিত হয় এবং দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে বলে তাদের দুর্দশার কথা জানান এলাকাবাসী। চলতি মাসের ২ তারিখে মালবাহী একটি ট্রাক ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ভেঙে ফেলে। এরকম দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। খোজ নিয়ে জানা যায়, রাস্তার কাজ পাশ হয়ে আছে তবে ফান্ডের অভাবে কাজ করা যাচ্ছে না। এলাকাবাসী বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলেই তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। তাই উন্নয়নের রোল মডেল সরকারের কাছে তাদের একটাই দাবি, তাদের যোগাযোগের একমাত্র রাস্তাটি খুব কম সময়ের মধ্যে পাকা করে নিদারুণ দুর্দশা থেকে মুক্তি দেবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...