সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে মহানবী (স)-কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের জেরে রণক্ষেত্রে হয়ে উঠেছে ভারতের ব্যাঙ্গালুরু। মঙ্গলবার রাতে প্রতিবাদকারীরা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। এতে এক এসিপিসহ অন্তত ৬০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেসের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। তবে পুলিশ এ বিষয়ে অভিযোগ নিতে চায়নি বলে দাবি অনেকের। এরপর থেকেই ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে বিক্ষোভ। অভিযুক্ত কংগ্রেস নেতার ভাইপোর দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট করেননি। তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে। যদিও পরে সেই পোস্টটি ডিলিট করে দেয়া হয়েছে। ব্যাঙ্গালুরু পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) সন্দীপ প্যাটেল জানিয়েছেন, সহিংসতার ঘটনায় অন্তত ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কংগ্রেস বিধায়কের ভাইপোকেও গ্রেফতার করেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

ফটোগ্যালারী

শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...