গতকাল সোমবার শাহজাদপুর দ্বাড়িয়াপুর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা নিয়ে পালানোর সময় মাসুম মিয়া (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। মাসুমের বাড়ি উল্লাপাড়ার ঝিকড়া গ্রামে। তাঁর কাছে একটি ব্যাংকের এটিএম কার্ড ও চার হাজার টাকা পাওয়া গেছে। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, ব্যাংকে লেনদেন চলাকালে মাসুম ব্যাংকের ক্যাশে ঢুকে টাকা চুরি করেন। সেখান থেকে বের হওয়ার সময় ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও কর্মচারীরা তাঁকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
