মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
কোভিড-১৯ সঙ্কটে ব্যাংকগুলোর হাতে নগদ তারল্য নিশ্চিত করতে তাদের লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো ২০১৯ সালে যত ভালো ব্যবসাই করুক না কেন, শেয়ারহোল্ডারদের তারা ১৫ শতাংশের বেশি নগদ লভ্যাংশ দিতে পারবে না। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে।এতে বলা হয়, ১৫ শতাংশ নগদ ল্যাংশের সঙ্গে ১৫ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ যোগ করে মোট ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না কোনো ব্যাংক। ওই নির্দেশনায় বিভিন্ন শর্তের ভিত্তিতে সর্বোচ্চ লভ্যাংশের কয়েকটি ধাপ ঠিক করে দেওয়া হয়েছে। কোনো ব্যাংক এই সীমার বেশি লভ্যাংশ দিতে পারবে না। ইতিমধ্যে যেসব ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, সেগুলোর লভ্যাংশের হার যদি এই সীমার বেশি হয়ে থাকে, তাহলে তা স্থগিত করে সংশোধন করে নিতে বলা হয়েছে। সার্কুলারে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক হতে ২০১৯ সালে মূলধন সংরক্ষণে যারা সুবিধা নিয়েছে তারা তা সমন্বয় করার পর যদি আপৎকালীন সুরক্ষা সঞ্চয়সহ (কনজারভেশন বাফার) ১১ দশমিক ২৫ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত মূলধন সংরক্ষণ করতে সক্ষম হয়, তাহলে সেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে তাদের সামর্থ অনুসারে সর্বোচ্চ ৫ শতাংশ নগদসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এছাড়া যাদের আপৎকালীন সুরক্ষা সঞ্চয়সহ ন্যূনতম মূলধন ১১ দশমিক ২৫ শতাংশের কম বা ন্যূনতম মূলধন ১০ শতাংশ হবে তারা সর্বোচ্চ ৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে ২০১৯ সালের সমাপ্ত বছরের ঘোষিত লভ্যাংশ ব্যাংকগুলো ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে সার্কুলারে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা সার্কুলারে আরও বলা হয়েছে, যেসব ব্যাংক ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে ইতিপূর্বে ডিভিডেন্ড ঘোষণা করেছে সে সব ব্যাংক ঘোষিত ডিভিডেন্ডের পরিমাণ সার্কুলের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তা স্থগিত করে যথা শীঘ্রই সংশোধন করতে হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।