রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ হাজার হাজার মানুষের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন বেলকুচি পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র ও বেলকুচি পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ মফিজ উদ্দিন লাঁল খাঁন। শুক্রবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী দুই মেয়ে সহ পরিবারের অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরনগর কামারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রী আলহাজ মোহাম্মাদ নাসিম, সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা আলহাজ গাজী সাইদুর রহমান, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল মমিন মন্ডল, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং রুহের মাগফেরাত কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...