বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন এর ভেন্নাগাছী গ্রাম মানব পাচার চক্রের অভয়ারন্য হিসাবে গড়ে উঠেছে। ভেন্নাগাছী গ্রামে কোন দুর্ঘটনা বা আসামী ধরতে গেলেও প্রশাসন সহজে ধরতে পারে না। উক্ত গ্রামটি বেলকুচি উপজেলা হতে প্রায় ৭-৮ কিলোমিটার দুরে অবস্থিত। উক্ত গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, ৪জন দালাল এর একটি সংঘবদ্ধ দল গড়ে উঠেছে। দালাল দৌরাত্ব্য অনেকটাই বেশী এবং প্রভাবশালী। স্থানীয় ও এলাকা সুত্রে জানা যায়, এরা বিগত ৪ বৎসর যাবত মানব পাচার করে আসছে। প্রথমে এরা বিমানের মাধ্যমে ৩ মাসের ভিসা নিয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া মানব পাচার করত। বর্তমানে তা আর না করে ট্রলার যোগে মানব পাচার করে আসছে। ৪ জন দালাল মানব পাচার করে প্রচুর অর্থশালী ও বৃত্তবান হয়েছে। এদের হুমকি ধামকিতে এলাকার বেশ কিছু নিরীহ ব্যক্তি কথা বলতে পারে না। এরা হলেন, ভেন্নাগাছী গ্রামের শাহজাহান আলীর পুত্র বাবু, হযরত আলীর পুত্র আবু সামা, গোলাম মোস্তফার পুত্র খোকন, ছানোয়ার ফকিরের পুত্র আসান ফকির। ৪জন দালালের চক্রে পড়ে উক্ত গ্রামের ৩জন ব্যক্তি ট্রলার যোগে ৩ মাস পুর্বে ভেন্না গাছী গ্রামের বাশার এর পুত্র জাহাঙ্গীর, লালচাঁন এর পুত্র রফিক, আব্দুল মালেক এর পুত্র মিলন এদের বর্তমানে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ৩ ব্যক্তির পরিবার এদের নামে মামলা দায়ের করতেও সাহস পাচ্ছে না। জাহাঙ্গীর, রফিক, মিলন এর পরিবার এখন পুরো অসহায় হিসাবে ছেলের ফোন বা বাড়িতে ফিরে আসায় দিন গুনছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
