বেলকুচি প্রতিনিধিঃ হরতাল আবরোধের মাঝেও বরিশালের উৎপাদিত তরমুজ সিরাজগঞ্জের বেলকুচিতে আমদানী করছে পাইকাররা। এছাড়াও আসছে উপজেলার চরাঞ্চলে উৎপাদিত তরমুজও বাজোরে এসেছে তবে পরিমান খুব কম।খরা মৌসুমে এলাকায় তরমুজের ব্যাপক চাহিদা থাকার কারনে বাইরে থেকেও তরমুজ আমদানি হচ্ছে।। বরিশালের তরমুজ েদেখতে অনেকটা বাঘের চামড়ার ডোরা কাটা দাগ দাগ কিন্তু চরাঞ্চলের তরমুজ দেখতে কালো। উপজেলার প্রধান বাজার মুকুন্দগাঁতী ওয়াপদ রোড ও কাঁচামাল বাজারে বিক্রি হচ্ছে এ সব তরমুজ। খুচরা বিক্রেতা হাফিজ উদ্দিনকে তরমুজ সম্পর্কে জানতে তিনি বলেন, নাটোরের তরমুজ উপরে সাদা এবং দানাদার বেশী হয়। বরিশালে উৎপাদিত তরমুজও তার চাইতে দানা কম নয়। বরিশালে উৎপাদিত তরমুজ আমদানী করতে গাড়ী ভাড়া অনেকটা বেশী পড়ে। সেই জন্যই প্রথম প্রথম দামেও চড়া বিক্রিও কম। তবু আমরা মৌসুমী ফল হিসাবে বরিশালের তরমুজ ক্রয় করে বিক্রি করছি। নাটোর থেকে যখন তরমুজ আমদানী হবে তখন গ্রাহক সংখ্যা বাড়বে এবং দামও কমে যাবে। তখন আর বরিশাল থেকে তরমুজ আমদানী করা হবে না। তিনি আরও বলেন, এবার তরমুজের দাম তেমন কম পাওয়া যাবে না। কারণ, মৌসুমী বৃষ্টি না হওয়াতে তরমুজ ক্ষেত্রে শ্যালো দ্বারা পানি দিতে হচ্ছে। উৎপাদনকারীদের খরচও বেশী পড়ছে। তরমুজ ক্ষেতে ঠিকমতো পানি দিতে পারলে তরমুজও বড় হয় এবং লাল ও দানাদার হয়, খেতেও মজা লাগে। বর্তমানে ২০ টাকা প্রতি কেজি তরমুজ ২০ টাকা বিক্রি করছি। বিক্রয়ও কম হচ্ছে। সারাদিনে গড়ে ৩০-৩৫টির মতো তরমুজ বিক্রি করতে পারি। তার চাইতে বেশী বিক্রি করে ওয়াপদা রোডের খুচরা বিক্রেতারা।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
