চন্দন কুমার আচার্য : সনাতন ধর্র্মালম্বীদের শ্রীশ্রী শারদীয় দূর্গোৎসবের মতোই গত বুধবার থেকে শ্রীশ্রী বাসন্তী দেবীর ষষ্ঠাদী কল্পারম্ভের মধ্য দিয়ে আগামী রবিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রতি বৎসরের ন্যায় এবারও চন্দনগাঁতী (বসুন্ধরা) গ্রামে জয়গোপাল চৌধুরী, জিধুরী গ্রামের হংস গোপাল সাহা ও সগুনা গ্রামের মন্টু সরকারের বাড়ীর বাসন্তীদেবীর মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হলো। শুক্রবার ছিল বাসন্তী দেবীর মহাষ্টমী তিথি। মহাষ্টমী তিথিতে চন্দনগাঁতী (বসুন্ধরা) গ্রামের জয়গোপাল চৌধুরীর বাড়ীতে প্রতি বৎসরের ন্যায় এবার প্রায় ১ হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ সহ দারিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বাসন্তী দেবীর মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী বাসন্তী মাতার চরণে পুস্পার্ঘ দান, প্রার্থনা ও মাকে দর্শন করার জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত ভক্তদের আগমন ঘটে । ধর্মানুযায়ী আগামী রবিবার বাসন্তী দেবীর বিসর্জন সমাপনান্তে মায়ের আর্শিবাদ নিবে ভক্তরা। এবার দেবীর দোলায় আগমন ও গজে গমন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
