রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

football-abstract-6a-660x330বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোন্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোন্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলায় (বঙ্গমাতা) নাগগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম মুলকান্দি বারুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অংশ গ্রহণ করে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে মুলকান্দি বারুবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় ও (বঙ্গবন্ধু) মেহের নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম দৌলতপুর উত্তর নাড়ামুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে ২-১ গোলে দৌলতপুর উত্তর নাড়ামুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। উক্ত টুর্ণামেন্টের পূরস্কার বিতরনী অনুষ্ঠানে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, পৌর মেয়র আলহাজ মফিজ উদ্দিন লাল খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশানুর বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক / শিক্ষিকা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরে জনগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...