বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সোমবার আনুমানিক রাত্রি ৮.৩০ ঘটিকায় বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচয়হীন এক পাগলের মৃত্যু হয়েছে।ঐ পাগল ২০-২৫ দিন পুর্বে বেলকুচিতে আসে ও অনেক দোকান পাটে ক্ষতিগ্রস্থতা এবং যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে জঙ্গল থাকলে তা পরিস্কার করত। উক্ত পাগলকে কেউ যদি কোন খাদ্য বা টাকা দিত তাহলে খাদ্য গুলো ছিড়ে টুকুরো টুকুরো করে মাটিতে ফেলে দিত এবং টাকা ছিড়ে ফেলত। পাগলের অত্যাচারে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠলেও মানুষ তাকে কোন কিছু বলে নাই। সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টির সময় বারান্দায় অবস্থান কালে হাসপাতালের কিছু লোক তাকে নাম ও ঠিকানা জানার জন্য জিজ্ঞাসা করলে, তিনি শুধু বলেন বাড়ী উল্লাপাড়া উপজেলা পাগলা বোয়ালিয়া এবং তার এক কোন আত্মীয়র নাম আমজাদ। হাসপাতালে অবস্থান কয়েকজন লোকের কাছে জানা যায়, তিনি এক কথা বলার সঙ্গে সঙ্গে তার জন্য হাসপাতালে অবস্থানরত একজন খাদ্য আনতে যায়। খাদ পৌছাতে পৌছাতেই উক্ত পাগলটি মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহ.....................রাজিউন)। পাগলটির বয়স ছিল আনুমানিক ৬০ বৎসর। মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীত কর্মচারী এবং মেডিক্যাল অফিসার জাকির হোসেন পৌরসভার মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান (লাল), ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতাব আলী প্রামানিক ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান কে অবগত করে। তারা বলেন, রাত্রির ভিতর যদি কোন ওয়ারিশ পাওয়া যায় তাহলে তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে, তা না হলে গত মঙ্গলবার সকার ৭ ঘটিকার সময় তার দাফন কাফনের ব্যবস্থা করে করব দেওয়া হবে। রাত্রি আনুমানিক ১১টার দিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আনিছুর রহমানের নিকট ফোন দিলে, তিনি বলেন ওয়ারিশ না পেলে সকালে তাকে কবর দেওয়া হবে। গত মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় জানাযা করে মুকুন্দগাঁতী কবর স্থানে তাকে কবর দেওয়া হয়। জানাযা পড়ান, মুকুন্দগাঁতী বাজার মসজিদের ইমাম হাফেজ হামজালা।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
