ছয় মাসের শিশু ময়নাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নেএকোনা জেলার বারোহাট্রা উপজেলার তেলসিন্দুর গ্রামের হতদরিদ্র শ্রমিক হেলাল মিয়ার নিষ্পাপ শিশু ময়নার জীবন প্রদীপ অর্থাভাবে নিভে যেতে বসেছে। বর্তমানে ঢাকা শ্যামলী হাসপাতালে দেখানো হলে ময়নার মাথা চিকিৎসা করাতে প্রায় ১ লক্ষ টাকা লাগবে বলে জানায় ডা: । চিকিৎসক আরো বলেছেন, শিশু ময়নাকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। তা না হলে মাথার আকৃতি আরো বড় হয়ে যাবে ।এজন্য প্রয়োজন ১ লক্ষ টাকা। ময়না ৬ ভাই বোনের মধ্য সবার ছোট। চিকিৎসার টাকা জোগাড় করতে ইতি মধ্য একটি ভ্যান নিয়ে ময়নার বাবা-মা সারাদিন টাকা তুলছে।কথা হয় হেলালের সাথে ঢাকার মিরপুর ১০ নাম্বারে তখন ভ্যান গাড়ি নিয়ে সাহায্য তুলছে । ১৪ নাম্বার একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। হেলাল মিয়া বলেন ভাই এখন পর্যন্ত সাত হাজার টাকা তুলেছি ।ময়নার মা আনোয়ারা জানান জন্ম থেকে ভাল ছিল দুই মাস পর আস্তে আস্তে মাথা বড় হতে থাকে। এখন অনেক মানুষ দেখলে ভয় পায় । কিন্তু হতদরিদ্র শ্রমিক হেলালের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। ইতোমধ্যে শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে ধারদেনা করতে হয়েছে তাকে। মেয়ের চিকিৎসা করাতে না পেরে ডুকরে ডুকরে কাঁদছে শিশুটির পিতামাতা। এমতাবস্থায় শিশুটির আনোয়ারা ও বাবা হেলাল মিয়া শিশুটির চিকিৎসার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন। শিশুটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইলে ,হেলাল মিয়া (০১৭৭৮-৫৮৩২৫৩-বিকাশ )।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
জাতীয়
ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
