রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
500x350_e92a158c5474db1d638afaac92f62011_DSC_0871 টানা বিদ্যুৎ বিপর্যয়ে রাজধানীর অনেক এলাকাতেই সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে মোমবাতির স্টক। কোথাও মিললেও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা দোকানে ৫ টাকার মোমবাতির দাম রাখছে ১০ টাকা, আর ১০ টাকারটা রাখছে ১৫ থেকে ২০ টাকা। ২০ টাকার মোমবাতির দাম রাখা হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। অনেক ক্রেতাদের লম্বা লাইনও দেখা গেছে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে গোড়া রাজধানীসহ সারা দেশ বিদ্যুৎহীন। আর এ সুযোগ নিচ্ছে দোকানিরা। রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, সেগুনবাগিচা ও কাওরান বাজার বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়- সকাল থেকে বিদ্যুৎ না থাকায় মোমবাতির দাম ও চাহিদা বেড়েছে কয়েকগুণ। সন্ধ্যা হতে হতে অনেক দোকানে মোমবাতির স্টক শেষ হয়ে গেছে। বেশি দাম নেয়ার অভিযোগ প্রসঙ্গে তারা বলেন, হঠাৎ করে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় মোমবাতির পাইকারি বিক্রেতারা বেশি দাম নিচ্ছে। আবার কোথাও সরবরাহ কম। তাই সরবরাহকারীরা বেশি দাম নিচ্ছে ফলে খুচরা বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সেগুনবাগিচার বাসিন্দা জান্নাতুল ফেরদৌসি বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ না থাকায় অনেকগুলো মোমবাতি লাগতেছে। এ সুযোগে দোকানদাররা মোমের দাম বাড়িয়ে দিয়েছে। সকাল ১২টার দিকে ১০ টাকা দামের ২টি মোম নিয়েছি ২০ টাকায়। কিন্তু সন্ধ্যার সময় একই দোকানদার ২টা মোমের দাম রেখেছে ৩০ টাকা। ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাই বেশি দাম রাখলেও কিছু করার নেই।’ সেগুনবাগিচার আরেক বাসিন্দা কনক রায় বলেন, ‘ভাই আমার ছোট পরিবার, বেশি মোমবাতি লাগে না। তাই ৫ টাকার দামের দুটি মোম নিলাম ১৫ টাকা দিয়ে। এগুলোতে গোটা রাত চলে যাবে।’ স্কুলছাত্রী আরিফা মাশিয়া বলে, ‘১০ টাকার দামের ৫টি মোমবাতি নিলাম ৮০ টাকা দিয়ে। এক সঙ্গে অনেকগুলো মোম নিয়ে রাখলাম। কারণ কোন সময় বিদ্যুৎ আসে তা তো জানি না। তাই ৫টা নিয়ে রাখলাম।’

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...