মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
7_7শাহজাদপুর প্রতিনিধিঃ বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রসুতিদের সিজার করা সম্ভব হচ্ছেনা। গত তিনদিন ধরে এ হাসপাতালে গর্ভবতী মায়েদের সিজার বন্ধ রয়েছে। ফলে প্রসুতিরা সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ শাহজাদপুরের বিভিন্ন ক্লিনিকে যেতে বাধ্য হচেছ। একারনে প্রসূতি ও গর্ভজাত সন্তানের ভয়াবাহ আকারে মৃত্যু ঝুঁকি বেড়ে গেছে। অপর দিকে অভিভাবকদের অতিরিক্ত অর্থ ও সময় অপচয় হচ্ছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম এর সত্যতা স্বিকার করে জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারনে গত তিন দিনে ৪ জন প্রসুতিকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে সিজার করার প্রয়োজন দেখা দিলেও বিদ্যুৎ বিভ্রাটের কারনে তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে এদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন শাহজাদপুর উপজেলার বাগধুনাইল গ্রামের আবুল বাশারের স্ত্রী ডালিম বেগম (১৯), পোতাজিয়া গ্রামের এরশাদ প্রাং এর স্ত্রী রেশমা বেগম (২১), দ্বাবারিয়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী আমেনা বেগম (২৪) ও একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী ফাতেমা খাতুন (২০)। জানাগেছে, শাহজাদপুর হাসপাতাল থেকে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের অধিনে এ সকল প্রসূতিরা বিনা খরচে সিজার করার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ১০ হাজার থেকে ১৪ হাজার টাকা খরচ করে অন্যত্র সিজার করতে বাধ্য হচ্ছে । এতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের অধিনে অন্তভূক্ত গর্ভবতীদের মধ্যে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পরায় এ স্কিমের আওতায় গর্ভবতী মায়েরা অন্তর্ভূক্ত হতে আগ্রহ হারিয়ে ফেলছে। এতে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী রুগির সংখ্যা আশংকা জনক হারে কমে গেছে। এ আবসিক চিকিৎসক আরও জানান গত ৭/৮ বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর বাক্স বন্দি হয়ে হাসপাতালের একটি কক্ষে পরে আছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি কোন কাজেই লাগছেনা। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারনে এ হাসপাতাল প্রায় অচল হয়ে পরেছে। ছোট একটি জেনারেটর দিয়ে হাসপাতালে সাময়িক আলোর ব্যবস্থা করা হলেও সিজার করা সম্ভব হচ্ছেনা। ফলে এ হাসপাতালে সিজার ব্যবস্থা চরম ভাবে ভেঙ্গে পরেছে। অপর দিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন এ জেনারেটারটি কবে চালু হবে কর্তৃপক্ষ তা বলতে পারেনি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।